বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
আমি হেঁটে যাই , হেঁটে যাই ভাঙা পাথরের পথ ধরে অভিসারী পথিক হয়ে ।
নিষ্প্রাণ সে পথ বলে না কোন কথা । চারিদিকে কৌতূহলী অদৃশ্য সব চোখ। রহস্যের
জালে বিন্যস্ত পৃষোদরী কাল।
আশৈশব বিস্ময়ী এ যাত্রায় যেন কোন ক্লান্তি নেই। তবুও,ক্লান্তির দৈর্ঘ্য মাপা পড়ে কালের গজে । হেঁটে গেছে আরও অনেকেই এই পথের বুকে ভর করে। পড়ে থাকা সে সব চিহ্ন আমাকে দেখে হাসে বিদ্রূপের হাসি । শুধু ঝরা পাতারা কাঁদে নীরব বেদনায়।
তবুও, হেঁটে চলি আমি সম্মুখের পথ। শেষ প্রান্তে এসে কৌতূহলী চোখে তাকিয়ে দেখি- কথা বলে শূন্য সে ভাঙা পাথরের পথ ।গভীর এক রহস্য ভর করে আমার চোখের আঙিনায় । আমি আর পথিক নই। যেতে পারি না আর ঐ পাথরের পথে। আজ আমি নিজেই এক মস্ত পাথর।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন