বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
রাতের বিষন্নতা চলে গেছে নির্বাসনে । নিশাচর পাখিরা অন্ধকারে
ভীত-সন্ত্রস্ত । দিনের আলোতে তাদের অবাধ বিচরন ।পালিয়ে এসেছে আলোতে জোনাকির
দল । শিশির পড়ে না সকালের সবুজ ঘাসে ।ঘুম ভাঙা ভোরে যেন সবাই ঘুমিয়ে পড়ছে।
এক দল প্রজাপতি খেলা করে রাতের অন্ধকারে ।হায়েনার চোখে উন্মত্ত উন্মাদনা, প্রফুল্লতার ফোয়ারা । চাঁদের আলোয় স্নান করে কুনো ব্যঙেরা । নিকষ আঁধার ভিজে যায় রংধনুর বিচ্ছুরিত রঙে ।
অতঃপর শিশির ঝরে। সকালে সবুজ ঘাসের উপর জমে থাকে রক্ত বিন্দু ।সূর্য ওঠা সকালের কোমলতা হয় ফেরারি । দিনের আলোয় চোখ মেলে তাকায় ক্লান্ত হায়েনারা। ঘুমিয়ে পড়ে প্রজাপতির দল।অন্ধকার বন্দী করে সূর্যকে। সূর্যগ্রহণেই কেটে যায় বেলা ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন