বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
নব উচ্ছ্বাসে আবার ফুটেছে ফুল-
মুছে গেছে শীতের জীর্ণতা, ক্লান্তি আর বিষণ্ণতা,
নিশ্চুপ প্রকৃতি জেগে উঠেছে হিমেল পরশে
জোয়ার এসেছে নবীন হৃদয়ে-
ফুলে ফেঁপে গর্জে উঠেছে নব জীবনের ঢেউ ।
লেগেছে দোলা সবুজে সবুজে-
কচি কচি পাতার প্রবর্তনে, পথে- প্রান্তরে।
ভবঘুরে পাখি কোকিলের কণ্ঠে ভেসে আসে-
হৃদয় ছোঁয়া ভালোবাসার সুর,
মুঠো মুঠো ভালোবাসা ছড়িয়ে পড়ে বাঁধ ভেঙ্গে -
পলাশ,শিমুল,কৃষ্ণচূড়া আর চরাচর থেকে চরাচরে।
আজ বসন্ত-
আজ বসন্ত এসেছে হৃদয়ে হৃদয়ে-
এসেছে তরুন প্রানের উচ্ছ্বাসে
প্রসারি প্রেমের পরাগে পরাগে ।
নানান প্রসাধনের মোহে প্রকৃতি আজ মাতোয়ারা,
দিকে দিকে ব্যাকুল হৃদয়ে শুধু প্রেমের বন্দনা -
মুগ্ধতায় বিভোর চারিদিক ।
আজ-মুছে যাক সব গ্লানি-
মুছে যাক ব্যথিত ক্যালেন্ডারের সব পাতা,
শুন্য হৃদয়ও আজ তৃপ্ত হোক ফাগুনের ফুলেল শুভেচ্ছায় ,
শুভ ফাল্গুনের অমিয় ধারায় ।।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন