শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
সমীকরণ-শব্দসঙ্গমের মাতাল ঘোর কেটে শুরু হয় নতুন দৃশ্যকল্প,
অটিস্টিক হৃদয়ের মোহ তত্ত্বে যেন আজ মুখোশবান্ধব বাস্তবতা ।
সেলুলয়েড ফিতার কুণ্ডলি পাকিয়ে জমা হয় প্রদর্শনীর যান্ত্রিক বাক্সে ,
নগরীর কৃত্রিম মায়ার বেষ্টনী আটকে রাখে আমাদের চলমান জীবন।
কৃত্রিম খাদমেশা আলেয়ার আলোয় ডুবে যায় প্রকৃত অনুভুতি-
ক্ষণিকের বোনা ঠুনকো সম্পর্ক হয়ে ওঠে অনন্য,গভীর,নৈকট্টের ।
আলোছায়া করিডোরে আছড়ে পড়ে যাবতীয় স্যডো-আলোকসজ্জা,
পরের দৃশ্যের অপেক্ষায় দাড়িয়ে থাকে নিশ্চল তেপেয়ো ক্যামেরা ।
ম্যাগাজিনের পাতায় কখনোবা উঠে আসে দৃশ্যকল্পের কামাতুর চিত্র,
কেউ কেউ হারিয়ে যায় আয়না মহলেই নিজেদের বিচিত্র রুপের মাঝে।
ধাতব আওয়াজে ছাপা হয় ব্যথা, প্রযোজকের বিশেষ কৃতজ্ঞতায়,
দৃষ্টিগোচর হওয়ার আগেই তা ঘুরে আসে পোস্টমডার্ন-এর টেবিলে।
রিসাইকেল বিনে লুকিয়ে রাখা স্মৃতিগুলো কখনওবা মনে পড়ে সত্যি-
তবু, পাল্টায় না শিল্পচর্চার ধরনটা কিমবা সংলাপের মেকি সংসার।
ন্যনোগল্পের জীবন বৈচিত্র্য রঙ্গিন সাবটাইটেলে উঠে আসে প্রকাশ্যে,
তা ছাপিয়ে এবার উঠে আসুক”নিঃসঙ্গ”সাদাকালো জীবনের নিগুড় মানে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন