বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
নিত্য খুঁজে ফেরা প্রশান্তির ভোর চুরি হয়ে গেছে অনেক আগেই আমরা বুঝিনি।
কেবলই ছুটে চলেছি মরিচিকার পিছে। যেন পিছন ফিরে তাকানোর সময় নেই। কেউ কেউ
পিছনে তাকিয়ে হারিয়ে গেছে। তাদের কেউই আর ফিরে আসেনি। আশা,প্রত্যাশা আর
স্বপ্নের জাল বুনে বুনে আমরা এগিয়ে চলেছি আঁধারের অন্ধ পথ ধরে।
কিছু দুর্নিবার শব্দ কথারা দুর্গ গড়েছে এই পথের বুকে। আমাদের কেউ কেউ এই সব দুর্গে বিশ্রামরত। কেউ কেউ তা উপেক্ষা করে অব্যহত রেখেছে যাত্রা। সব পতঞ্জলি হারিয়ে গেছে পাদবিক পদতলে। সবাই যেন অপ্রতিরদ্ধ প্রত্যয়ী প্রতিরথ।
আরও ঘনীভূত হল অন্ধকার। ম্রিয়মাণ যে আলো জ্বেলে এতটা পথ পাড়ি দিয়েছি তা নিভে গেল। তারপর দিকভ্রান্ত হল অনেকেই। কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। শুধু আমরা কয়েকজন রক্তমাখা বিষণ্ণ ভোরের খুব কাছাকাছি পৌঁছলাম।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন