বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
অন্তঃনগর ষ্টেশন থেকে যাত্রীবাহী একটি ট্রেন ছেড়ে গেছে একটু আগে। আমি
প্লাটফর্মে দাড়িয়ে আছি। আশেপাশে তেমন কেউ নেই। টোকাই আর ফেরিওলাদের অনেকেই
চলে গেছে, আর যারা আছে তারা গুটিসুটি মেরে বসে আছে এখন।
একজন বৃদ্ধ শুয়ে আছে প্লাটফর্মের এক কোনে। মৃদু কাশির শব্দে দৃষ্টিগোচর হল।পরনে তাঁর জীর্ণ কাপড়। দুচোখ ভরা গাড় বিষণ্ণতা। আমি এগিয়ে গিয়েও আবার পিছিয়ে এলাম। তাকিয়ে রইলাম ট্রেন লাইনের সমান্তরাল পাত ছোঁয়া দিগন্তে। সেই দিগন্ত ছুয়ে আসা উদাসী বাতাস আমাকে কিছুটা উদাসী করে দিল।
ফিরে এলো ট্রেনটি শূন্য হয়ে সশব্দে। ঘোর কেটে এলো আমার। ইতিমধ্যে অসংখ্য মানুষের ভিড়ে ভরে উঠেছে প্লাটফর্ম। সবার মাঝেই ব্যস্ততা শুধু বৃদ্ধ লোকটির কোন ভ্রুক্ষেপ নেই। আবার চলে গেল ট্রেন।থেমে গেল ব্যস্ততা।আশেপাশে তেমন কেউ নেই। আমি বিশ্রাম নিচ্ছি। শুন্য প্লাটফর্মে দেখি শুধু কতগুলো মাছিদের ব্যস্ততা বৃদ্ধ সেই লোকটিকে ঘিরে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন