বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
ঘরের শোভা বাড়াতে শখের বসে আনা হল পাথরের এক ফুল। এক দুই তিন করে বৃদ্ধি
পেতে থাকল মানুষের সৃষ্ট কৌতূহলের জন্য। উৎসুক অনেকেই দেখে মুগ্ধ হল।
সৃষ্টি হল পাথর বাগান, যেখানে শুধু পাথরের ফুল। মানুষের ভালোবাসা বন্দি হতে
থাকল পাথর ফুলে। ছড়িয়ে পড়ল পাথর ফুলের চাষ।
শুরু হতে থাকল সত্যিকার ফুল নিধনের প্রতিযোগিতা। চারিদিকে কৃত্রিম ফুলে ফুলে ভরে গেল, যার কোন গন্ধ নেই, কোমলতা নেই। ক্রমেই হারিয়ে গেল সত্যিকার সব ফুল শুধু অবশিষ্ট রইল একটি গোলাপ।
অতঃপর টিকিট কেটে দেখা শুরু হল সেই গোলাপটি। গোলাপ কেন্দ্রিক মানুষের সমাগম বাড়তে থাকল তাই তৈরী হল চারিদিকে কঠোর নিরাপত্তার বেষ্টনী। কেউ আর ছুঁতে পারল না গোলাপটি। গন্ধ নেওয়ার চেষ্টাও বৃথা হল কারন পাথর মন ঘ্রানশক্তিহীন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন