বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
জাগতিক ঘড়ির কাঁটা থমকে দাড়িয়ে গেল। এগোতে পারল না আর। অনুভূতির দরজা
একে একে বন্ধ হয়ে গেল সব। বন্দি হয়ে গেল হাওয়ায় ভাসা সুখ, দুঃখ, হাসি,
কান্না, গান, আনন্দ, বিস্ময়, অভিমান। কোন কিছুই স্বাধীন রইল না আর। মন হয়ে
পড়ল অনুভূতিহীন, নিস্তেজ,অসাড়।
প্রেম স্তব্ধ হয়ে পড়ল নিমেষেই। বন্ধ হল পাখির ডানায় স্বপ্নের ওড়াউড়ি আর সভ্যতার রঙ পরিবর্তন। আর কোন কামনা জাগল না মনে। সন্তর্পণে হেঁটে চলা লালসা ঘুমিয়ে গেল নিঃশব্দে। নিভে গেল সব আলোক রশ্মি বিদ্যুৎ গতিতে।
সমস্ত ঘড়ি হারিয়ে গেল, শুধু একটি বিশাল ঘড়ি টিক টিক শব্দে শুরু করল সময়। ঘুম ভেঙ্গে গেল সেই শব্দে। বিস্ময় চোখে তাকিয়ে দেখি সবই অচেনা, অজানা এক অনুভুতি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন