রবিবার, ১৬ মার্চ, ২০১৪
সূর্যমুখী ফুল ফুটেছে ঐ। তাজা সে ফুলের ঘ্রানে মাতাল মৌমাছি প্রজাপতির
দল। ঘুমন্ত ঝিঝি পোকারা জেগে উঠেছে উৎসবের আঞ্জামে। পানকৌড়িগুলো ডুব সাঁতার
দেয় না আর। শুরু হল ফুল কেন্দ্রিক ছুটে চলা। একে একে ছুটে যেতে থাকল সবাই।
ভিড়ের বেষ্টনী তৈরি হল সেই বাগিচা ঘিরে। সবাই তাকিয়ে রইল উন্মুখ হয়ে।
তবুও কোন ভ্রুক্ষেপ নেই সে ফুলের। কেবলই সে তাকিয়ে রইল সূর্যের দিকে। তবুও সবাই অধীর আগ্রহে অপেক্ষারত। কেউ কেউ বলল সে ফুল এখন উপসনারত, কেউ কেউ বলল বিষণ্ণ, কেউ কেউ নির্বিকার দাড়িয়ে রইল। সবাই যেন এক মহেন্দ্রক্ষণের অপেক্ষায়।
এক সময় ক্লান্ত হয়ে পড়ল সবাই। কেউই আর থাকতে চাইলো না সেখানে। তারা ফিরে যেতে চাইলো কিন্তু তারা স্মৃতিভ্রষ্ট হল। তারা ভুলে গেল ঠিকানা। অচেনা হয়ে গেল ফিরে যাওয়ার পথ। তারা বিক্ষিপ্ত মন নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। চোখে মুখে ফুটে উঠলো অবুঝ অসহায়ত্বের ছাপ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন