সোমবার, ১৭ মার্চ, ২০১৪
কেউ একজন নীল দ্বীপ হতে এসেছে এখানে। নীলাভ চোখ দুটোর দিকে তাকালে মনে
হয় শান্ত দুটি অথৈ জলের সমুদ্রপৃষ্ঠ। স্পষ্ট মুখের দিকে তাকালে মনে হয়
কিছুটা মেঘলা আকাশ। হয়তো কিছুক্ষন পর বৃষ্টি নামবে। মনে হল সে মানুষ না।
আমি কাছে এগিয়ে যাই, কৌতূহলে ছুঁয়ে দেখি।
মুহূর্তেই নিজের দিকে তাকিয়ে দেখি আমি নীল হতে শুরু করেছি। সব অঙ্গ প্রত্যঙ্গ নীল বর্ণ ধারন করছে। চোখ দুটো জ্বালা করে রক্তিম হয়ে উঠেছে। যেন সকালের রক্ত মাখা সূর্য। নিজেকে দেখে নিজেরই ভয় হল। আমি বিভ্রান্ত হলাম। বুঝতে পারলাম না আমি জীবিত নাকি মৃত।
চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে দেখি তা রক্ত। তারপর বৃষ্টি এলো। আমি চোখ বুজে দাঁড়িয়ে ভিজলাম সে বৃষ্টির জলে। চোখ খুলে তাকিয়ে দেখি আমি স্বাভাবিক আর সেই নীল মানুষটি আমার সামনে। আমি ভীরু জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠি কে তুমি? তারপর সে মিলিয়ে যায় শূন্যে। শুধু একটি হাঁসির শব্দ মিশে থাকে বাতাসের বুকে। ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে আমার চারপাশে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন