শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
অমৃতোপম অস্পর্শী,
অবরুদ্ধ দ্বার আজ খুলে গেছে নীরব যাতনায় । রূপালী রাতের অন্তিম লগ্নে
অশরীরী হয়ে এসেছ তুমি ঘুম জড়ানো দুটি চোখের আঙিনায় । কিছুটা সময় কিছু কথা
বলার প্রবল আগ্রহে ব্যকুল মনের অদম্য আকুলতাকে অগ্রাহ্য করতে পারছি না আর ।
কিন্তু তুমি তো তেপান্তরের মাঠে,আমার সীমানা ছেড়ে দূরে আরও বহু দুরে । তাই
মনটা আজ উষ্ণ, বড়ই তৃষ্ণাতুর । জানি না খণ্ডিত মন নিয়ে অবিরত চলব আর কতটা
পথ এই উন্মত্ত, আত্মদ্রোহী , আত্মভোলা আমি । জীবমন্দিরের এই অপূর্ণতা কবে
পূর্ণ হবে জানি না । তবে , হৃদয়ের দহনজ্বালা থামাতে না পেরে রুদ্ধ -বাক
বিচলিত হয়ে নেমে এসেছে আঙ্গুলের ফাঁকে এই সস্থা কলমে আর এক টুকরো সাদা
কাগজের উন্মুক্ত বক্ষে। তোমাকে ভীষণ মনে পড়ছে, তাই ক্ষুদ্র এই লেখা । হৃদয়ে
বন্দী কথামালাকে মুক্ত করে দিলাম বন্দিত তোমার নামে । কেমন আছ তুমি ? খুব
বেশি-ই জানতে ইচ্ছা করছে ।
ইতি,
ধুসর স্বপ্নের আঁধার যাত্রী ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন