বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
ঘুমন্ত চোখের শুভ্রতা কেটে গেছে একটু আগে ।
পরিত্যক্ত পথে শুরু করেছি যাত্রা। কৃষ্ণ নেত্র হতে কৌতূহলী দৃষ্টি ছড়ায়ে
পড়েছে চারিদিকে। পথে পথে পড়ে আছে পুরনো পায়ের চিহ্ন । তবুও কোথাও কেউ
নেই ।
প্রাচীন প্রতিবিম্ব দেখা যায় শেওলা পড়া
প্রাচীরে। প্রাচীরের ওপারে যাওয়ার কোন পথ নেই। কল্পনার এক মেঘদূত পাঠিয়ে
দিয়েছি এখানে এসে। হয়ত সে মেঘেরা দিকভ্রান্ত হবে-দিক বিদিক ছুটে। শুধু
একা আমি দাড়িয়ে থাকি এখানে।
কৌতূহলী দৃষ্টি চেয়ে রয় ফিরে আসা সে
মেঘের অপেক্ষায় । ধ্বনিত হয় পথে পথে পদধ্বনি। চারিদিকে অসংখ্য মানুষের
ভিড়। আমরা সবাই অপেক্ষায় দাড়িয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন