বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
মুক্তমঞ্চের নাটক শুরু হয়েছে অনেক আগেই। কিছু দৃশ্য দেখতে দেখতেই ভারি
পর্দা নেমে এলো। দর্শনার্থীদের কেউ কেউ বলছে এখন বিরতি। কেউ কেউ আসন ছেড়ে
চলে যাচ্ছে। কারও কারও আগমন ঘটছে ঠিক ঐ মুহূর্তেই। বাকিটা দেখার জন্য
উদগ্রীব অসংখ্য মানুষ।
ক্রমেই সরে যাচ্ছে ভারি পর্দাটা। চারিদিক থেকে কানে আসছে অজস্র
হাততালির শব্দ। তারপর শুরু হল নতুন দৃশ্য। নতুন দৃশ্যে এসেছে কিছু নতুন
মুখ। বিপ্লবী মুখগুলো দেখা যাচ্ছে না আর। সরিয়ে নেয়া হয়েছে কিছু প্রবীণ
মুখও।
তারপর কিছুটা সময় পার হতেই মুখোশ পরা কিছু অভিনেতাদের আবির্ভাব হল।
রঙ্গিন রঙ্গিন সব মুখোশের আড়ালে তারা কথা বলছে মেকি কণ্ঠে। আমরা কেউ-ই
তাদের আর চিনতে পারলাম না। নাটকটা হয়ে উঠলো বিভ্রান্তিময়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন