শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
এই মৃত মহদেশে কোন রোদ্দুর নেই। উপরে মেঘলা আকাশ আর নিচে চোরাবালি। ঝরে
গেছে সব পাতা। শূন্য বৃক্ষগুলো ঠাই দাড়িয়ে আছে। বিরান পথে পড়ে আছে দুখের
স্পষ্ট মানচিত্র। নদীগুলো শুকিয়ে গেছে সব। ভাঙ্গা নৌকা আর বৈঠা গুলো পড়ে
আছে তীরে।
এখানে বাতাস নেই। নেই ফুলের সৌরভ। স্তব্ধ সব পাখির কণ্ঠস্বর। একরাশ বিষণ্ণতা নিয়ে এখানে ভোর আসে নিঃশব্দে নিঃসঙ্গতার প্রতিরূপে। মৃত ঘাসের মলিন বুকে ঝরে না শিশির বিন্দু। সাদা বকের ঝাপটানো ডানায় ছুটে যায় না নরম রোদ্দুর মাখা স্বপ্ন।
মৃত ভালোবাসা এখানে ভবঘুরে। শ্বাস প্রশ্বাসের সাথে রক্তচন্দন বৃক্ষের মূলে শুধু ধুক ধুক স্পন্দন। কালের সাথে বয়ে চলে এভাবে ধুসর জীবনের ছায়া। তারপর হঠাৎ মৃত নদীর বাঁকে পড়ে থাকা কাশফুল ছুঁয়ে ভালোবাসা জেগে ওঠে। আমি ছুঁয়ে দেখি তা সুখ পাখির ছেঁড়া পালক।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন