শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
সৈর্গিক ভালোবাসা আমি দেখিনি, পাইনি অলৌকিক স্পর্শ,
আমার ভালোবাসা একান্ত আমার নৈসর্গিক রূপে।
অতৃপ্ত আত্মার আহত রুপ দেখনি তুমি বিগলিত চিত্তে,
দেখনি প্রচ্ছন্ন বেদনায় দগ্ধ স্পর্শকাতর আকুলতা।
জানি,সব আকুলতার মানে বুঝতে নেই,তবু কেন এত আক্ষেপ?
কেন এত প্রেমাবেগ অবুঝ হৃদয়ের এই জীর্ণ কুঠিরে।
জানি হবে না পরিণয়, একটুখানি স্পর্শও -
তোমার আমার মাঝে যে বৈষম্যের মস্ত আধারিত দেয়াল।
আমার স্বপ্নগুলো নক্ষত্রের মত জ্বলে উঠে নিভে যায় নিমেষেই,
মলিন মাটির বুকে আমি দাড়িয়ে দেখি শুধু লুকোচুরি খেলা।
অহর্নিশ ভালোবাসা বেদনার আলিঙ্গনে হয় দিকভ্রান্ত,
অবরুদ্ধ অশ্রুর কাব্য কেবল জানে আমার অন্তর্যামী ।
জানি প্রতীক্ষার পালা শেষ হবে না কোনদিনও,
তবুও, তোমার হৃৎপিণ্ডের পাশে রইব আমি বায়ুবীয় হয়ে ।।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন